আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০৪৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০৪৪. হযরত উতবা ইবনে আব্দুস সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন (একদা) আমি রাসূলুল্লাহ (ﷺ)
-এর কাছে পরণের কাপড় চাইলাম। তখন তিনি আমাকে দু'টো মোটা কাপড় দিলেন। এরপর আমি লক্ষ্য করলাম যে আমিই আমার সাথীদের মধ্যে সবচেয়ে বেশি কাপড়ের অধিকারী।
(আবু দাউদ (র) ইসমাঈল ইব্‌ন আয়্যাশের সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। )
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5044- وَعَن عتبَة بن عبد السّلمِيّ رَضِي الله عَنهُ قَالَ استكسيت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فكساني خيشتين فَلَقَد رَأَيْتنِي وَأَنا أكسى أَصْحَابِي

رَوَاهُ أَبُو دَاوُد من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش
الخيشة بِفَتْح الْخَاء الْمُعْجَمَة وَإِسْكَان الْمُثَنَّاة تَحت بعْدهَا شين مُعْجمَة هُوَ ثوب يتَّخذ من مشاقة الْكَتَّان يغزل غليظا وينسج رَقِيقا
tahqiqতাহকীক:তাহকীক চলমান