আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৯৪৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪৭. হযরত আওফ ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাহাবায়ে কিরামের সামনে দাঁড়ালেন। অতঃপর বললেনঃ তোমরা দারিদ্র্য অথবা অভাবকে ভয় করছ, অথবা দুনিয়া তোমাদেরকে চিন্তিত করে তুলছে? নিশ্চয় আল্লাহ্ তা'আলা তোমাদের জন্য পারস্য ও রোমের বিজয় সূচিত করবেন এবং তোমাদের উপর এভাবে দুনিয়া ঢেলে দেয়া হবে যে, তোমরা যখন সরলপথ থেকে বিচ্যুত হবে, তখন একমাত্র দুনিয়াই তোমাদেরকে বিচ্যুত করবে।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদে বাকিয়্যা নামক একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4947- وَعَن عَوْف بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَامَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي أَصْحَابه فَقَالَ الْفقر تخافون أَو العوز أم تهمكم الدُّنْيَا فَإِن الله فاتح عَلَيْكُم فَارس وَالروم وتصب عَلَيْكُم الدُّنْيَا صبا حَتَّى لَا يزيغكم بعد أَن زغتم إِلَّا هِيَ

رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِي إِسْنَاده بَقِيَّة
العوز بِفَتْح الْعين وَالْوَاو هُوَ الْحَاجة
tahqiqতাহকীক:তাহকীক চলমান