আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯৪৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪৮. হযরত আবু মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ সে তোমার শত্রু নয়, যাকে তুমি হত্যা করলে তুমি নূরের অধিকারী হবে, আর যদি সে তোমাকে হত্যা করে, তবে তুমি জান্নাতে যাবে। বরং তোমার সবচেয়ে বড় শত্রু তোমার সেই সন্তান, যে তোমার ঔরশে জন্ম লাভ করেছে। অতঃপর তোমার সবচেয়ে বড় শত্রু তোমার মালিকানাধীন সম্পদ।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4948- وَرُوِيَ عَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ عَدوك الَّذِي إِن قتلته كَانَ لَك نورا وَإِن قَتلك دخلت الْجنَّة وَلَكِن أعدى عَدو لَك ولدك الَّذِي خرج من صلبك ثمَّ أعدى عَدو لَك مَالك الَّذِي ملكت يَمِينك
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ