আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৫৯
অধ্যায়ঃ শিষ্টাচার
এক ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য অপর ভাইকে বিশেষত মুসাফিরকে দু'আ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৫৯. হযরত উম্মে দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার কর্তা আমাকে বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যখন মানুষ স্বীয় ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দু'আ করে, তখন ফিরিশতাগণ বলেনঃ তোমার জন্যও অনুরূপ হোক।
(মুসলিম ও আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা আবূ দাউদ কর্তৃক বর্ণিত।)
[হাফিয (র) বলেনঃ] উল্লিখিত উম্মে দারদা হচ্ছেন হযরত আবূ দারদা (রা)-এর ছোট স্ত্রী। তিনি একজন তাবিঈ মহিলা। তাঁর নাম হুজায়মা, কেউ কেউ বলেন: জুহায়মা। আবার কারও মতে জুমানা। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীয়া নন। সাহাবীয়া ছিলেন আবু দারদা (রা)-এর বড় স্ত্রী খায়রা।
(বুখারীও মুসলিমে তাঁর সূত্রে বর্ণিত কোন হাদীস নেই। একাধিক হাফিযে হাদীস এ অভিমত ব্যক্ত করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي دُعَاء الْمَرْء لِأَخِيهِ بِظهْر الْغَيْب سِيمَا الْمُسَافِر
4761- عَن أم الدَّرْدَاء رَضِي الله عَنْهَا قَالَت حَدثنِي سَيِّدي أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِذا دَعَا الرجل لِأَخِيهِ بِظهْر الْغَيْب قَالَت الْمَلَائِكَة وَلَك بِمثل

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ
قَالَ الْحَافِظ أم الدَّرْدَاء هَذِه هِيَ الصُّغْرَى تابعية وَاسْمهَا هجيمة وَيُقَال جهيمة بِتَقْدِيم الْجِيم وَيُقَال جمانة لَيْسَ لَهَا صُحْبَة إِنَّمَا الصُّحْبَة لأم الدَّرْدَاء الْكُبْرَى وَاسْمهَا خيرة وَلَيْسَ لَهَا فِي البُخَارِيّ وَلَا مُسلم حَدِيث قَالَه غير وَاحِد من الْحفاظ
tahqiqতাহকীক:তাহকীক চলমান