আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৫৮
অধ্যায়ঃ শিষ্টাচার
কোন মনযিলে উপনীত ব্যক্তির জন্য পাঠ্য দু'আসমূহ পড়ার প্রতি উদ্বুদ্ধকরণ
৪৭৫৮. হযরত আবদুল্লাহ ইবন বুসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হিমস থেকে বের হলাম। অতঃপর আমি রাত্রিকালে ইয়াহুদীদের উপাসনালয়ে উপনীত হলাম। তখন আমার কাছে কিছু লোক এল। এমতাবস্থায় আমি সূরা আ'রাফের (إِن رَبُّكُمُ اللهُ الَّذِي خَلَقَ السَّمَوْتِ وَالْأَرض) আয়াতটি শেষ পর্যন্ত পড়লাম। তখন তারা এক অপরকে বলল: তাকে এখন ভোর হওয়া পর্যন্ত পাহারা দাও। তারপর যখন ভোর হল, তখন আমি (নিরাপদে) আমার বাহনজন্তুতে আরোহন করলাম।
(তাবারানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সমস্ত বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী, কেবল মুসায়্যাব ইব্‌ন ওয়াযিহ ব্যতীত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من نزل منزلا
4760- وَعَن عبد الله بن بسر رَضِي الله عَنهُ قَالَ خرجت من حمص فأواني اللَّيْل إِلَى الْبيعَة فحضرني من أهل الأَرْض فَقَرَأت هَذِه الْآيَة من سُورَة الْأَعْرَاف إِن ربكُم الله الَّذِي خلق السَّمَاوَات وَالْأَرْض الْأَعْرَاف 45 إِلَى آخر الْآيَة
فَقَالَ بَعضهم لبَعض احرسوه الْآن حَتَّى يصبح فَلَمَّا أَن أَصبَحت ركبت دَابَّتي

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا الْمسيب بن وَاضح
tahqiqতাহকীক:তাহকীক চলমান