আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৫৭
অধ্যায়ঃ শিষ্টাচার
কোন মনযিলে উপনীত ব্যক্তির জন্য পাঠ্য দু'আসমূহ পড়ার প্রতি উদ্বুদ্ধকরণ
৪৭৫৭. হযরত খাওলা বিনত হাকীম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি,
যে ব্যক্তি কোন মনযিলে উপনীত হয়; তারপর বলে:أَعُوذُ بِكَلِمَاتِ الله التاماتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
"আল্লাহ্ তা'আলা যা কিছু সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় কামনা
করছি।" -সে ব্যক্তি উক্ত মনযিল থেকে প্রত্যাবর্তন করা পর্যন্ত কোন বস্তু তার অনিষ্ট সাধন করতে পারবে না।
(মালিক, মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়মা ও স্বীয় 'সহীহ' কিতাবে এ হাদীসটি উল্লেখ করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من نزل منزلا
4759- عَن خَوْلَة بنت حَكِيم رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من نزل منزلا ثمَّ قَالَ أعوذ بِكَلِمَات الله التامات من شَرّ مَا خلق لم يضرّهُ شَيْء حَتَّى يرتحل
من منزله ذَلِك

رَوَاهُ مَالك وَمُسلم وَالتِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান