আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৫৬
অধ্যায়ঃ শিষ্টাচার
যার বাহন জন্তু হোঁচট খেয়ে পড়ে যায়, তাকে আল্লাহর নাম স্মরণ করার প্রতি উদ্বুদ্ধকরণ
৪৭৫৬. হযরত আবু তামীমা হুজায়মী-এর সূত্রে এরূপ বাক্তি থেকে বর্ণিত। যিনি নবী (ﷺ)-এর (বাহন জন্তুতে) সহ আরোহী ছিলেন। তিনি বলেনঃ আমি গাধার পিঠের উপর তাঁর সহ আরোহী ছিলাম। হঠাৎ গাধাটি হোঁচট খেয়ে পড়ে গেল। তখন আমি বললামঃ শয়তান ফেলে দিয়েছে। উত্তরে নবী (ﷺ) আমাকে বললেন। 'শয়তান ফেলে দিয়েছে। বলো না। কেননা, যখন তুমি বল, 'শয়তান ফেলে দিয়েছে' তখন সে মনে মনে গর্ববোধ করে এবং বলে। আমি আমার শক্তি দ্বারা তাকে আছাড় দিয়েছি। পক্ষান্তরে তুমি যখন বল
'বিসমিল্লাহ' তখন তার নিজের কাছেই সে হেরে যায়। ফলে সে মাছি থেকেও ক্ষুদ্রতর হয়ে যায়।
(আহমাদ (র) হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন। বায়হাকী এবং হাকিম ও এ হাদীসটি উল্লেখ করেছেন। তবে হাকিম বলেনঃ "আর যখন বলা হয় বিসমিল্লাহ্, তখন সে সংকুচিত হয়ে যায় এমন মাছির মত ক্ষুদ্র হয়ে যায়।" হাকিম বলেন, এর সনদ সহীহ্।)
كتاب الأدب
التَّرْغِيب فِي ذكر الله لمن عثرت دَابَّته
4758- وَعَن أبي تَمِيمَة الهُجَيْمِي عَمَّن كَانَ ردف النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كنت ردفه على حمَار فعثر الْحمار فَقلت تعس الشَّيْطَان فَقَالَ لي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَا تقل تعس الشَّيْطَان فَإنَّك إِذا قلت تعس الشَّيْطَان تعاظم فِي نَفسه وَقَالَ صرعته بقوتي وَإِذا قلت بِسم الله تصاغرت إِلَيْهِ نَفسه حَتَّى يكون أَصْغَر من ذُبَاب

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَالْبَيْهَقِيّ وَالْحَاكِم إِلَّا أَنه قَالَ وَإِذا قيل بِسم الله خنس حَتَّى يصير مثل الذُّبَاب
وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান