আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭৬০
অধ্যায়ঃ শিষ্টাচার
এক ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য অপর ভাইকে বিশেষত মুসাফিরকে দু'আ করার প্রতি উৎসাহ প্রদান
৪৭৬০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, এমন দু'প্রকার দু‘আ আছে যার মধ্যে আর আল্লাহর (কবুলের) মধ্যে কোন অন্তরাল নেই। (এক) মাযলুমের দু'আ এবং (দুই) কোন ব্যক্তির স্বীয় ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দু'আ।
(ইমাম তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইমাম তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي دُعَاء الْمَرْء لِأَخِيهِ بِظهْر الْغَيْب سِيمَا الْمُسَافِر
4762- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دعوتان لَيْسَ بَينهمَا وَبَين الله حجاب دَعْوَة الْمَظْلُوم ودعوة الْمَرْء لِأَخِيهِ بِظهْر الْغَيْب
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ