আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭৫২
অধ্যায়ঃ শিষ্টাচার
নৈশ সফরের প্রতি উৎসাহ দান, রাত্রির প্রথমাংশে সফর করা পথের উপর রাত্রি যাপন এবং অবতরণের স্থলে বিক্ষিপ্ত হয়ে থাকার ব্যাপারে সতর্কীকরণ এবং যখন মানুষ শেষ রাত্রে আরামের জন্য কোথাও সফর বিরতি করে অবস্থান নেয়, তখন সালাত আদায়ের প্রতি উদ্বুদ্ধকরণ
৪৭৫২. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা রাস্তার মাকখানে শেষরাত্রে আরামের জন্য অবস্থান করো না এবং এমনস্থানে সালাত আদায় করো না। কেননা, রাস্তা সর্প ও অন্যান্য হিংস্র শ্বাপদের আবাসস্থান স্বরূপ এবং তোমরা রাস্তার উপর মল ত্যাগ করো না। কেননা, এটা লা'নতযোগ্য কাজ।
(ইমাম ইবনে মাজা (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সমস্ত বর্ণনাকারী নির্ভযোগ্য।)
(ইমাম ইবনে মাজা (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সমস্ত বর্ণনাকারী নির্ভযোগ্য।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الدلجة وَهُوَ السّفر بِاللَّيْلِ والترهيب من السّفر أَوله وَمن التَّعْرِيس فِي الطّرق والافتراق فِي الْمنزل وَالتَّرْغِيب فِي الصَّلَاة إِذا عرس النَّاس
4754- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إيَّاكُمْ والتعريس على جواد الطَّرِيق وَالصَّلَاة عَلَيْهَا فَإِنَّهَا مأوى الْحَيَّات وَالسِّبَاع وَقَضَاء الْحَاجة عَلَيْهَا فَإِنَّهَا الْملَاعن
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات
التَّعْرِيس هُوَ نزُول الْمُسَافِر آخر اللَّيْل ليستريح
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات
التَّعْرِيس هُوَ نزُول الْمُسَافِر آخر اللَّيْل ليستريح