আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭৫১
অধ্যায়ঃ শিষ্টাচার
নৈশ সফরের প্রতি উৎসাহ দান, রাত্রির প্রথমাংশে সফর করা পথের উপর রাত্রি যাপন এবং অবতরণের স্থলে বিক্ষিপ্ত হয়ে থাকার ব্যাপারে সতর্কীকরণ এবং যখন মানুষ শেষ রাত্রে আরামের জন্য কোথাও সফর বিরতি করে অবস্থান নেয়, তখন সালাত আদায়ের প্রতি উদ্বুদ্ধকরণ
৪৭৫১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন, যখন তোমরা সবুজ শ্যামল ভূমিতে সফর কর তখন উটকে ভূমি থেকে তার প্রাপ্য দিয়ে দাও। আর যখন তোমরা মরুভূমিতে সফর কর, তখন সেখানে তোমরা উটকে দ্রুত চালাও এবং (ক্লান্তিতে) উটের (হাঁড়ের) মজ্জা শুকিয়ে যাওয়ার পূর্বেই মনযিলে পৌছার জন্যে ত্বরা কর এবং যখন তোমরা রাত্রের শেষভাগে বিশ্রামের জন্য কোথাও অবতরণ কর তখন রাস্তা ছেড়ে অবস্থান কর। কেননা, রাস্তা রাত্রিকালে বিভিন্ন প্রকার সরীসৃপের চলার পথ এবং কীট-পতঙ্গের আবাসস্থল।
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الدلجة وَهُوَ السّفر بِاللَّيْلِ والترهيب من السّفر أَوله وَمن التَّعْرِيس فِي الطّرق والافتراق فِي الْمنزل وَالتَّرْغِيب فِي الصَّلَاة إِذا عرس النَّاس
4753- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا سافرتم فِي الخصب فأعطوا الْإِبِل حظها من الأَرْض وَإِذا سافرتم فِي الجدب فَأَسْرعُوا عَلَيْهَا السّير وَبَادرُوا بهَا نقيها وَإِذا عرستم فَاجْتَنبُوا الطَّرِيق فَإِنَّهَا طَرِيق الدَّوَابّ ومأوى الْهَوَام بِاللَّيْلِ
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
نقيها بِكَسْر النُّون وَسُكُون الْقَاف بعْدهَا يَاء مثناة تَحت أَي مخها وَمَعْنَاهُ أَسْرعُوا حَتَّى تصلوا مقصدكم قبل أَن يذهب مخها من ضنك السّير والتعب
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
نقيها بِكَسْر النُّون وَسُكُون الْقَاف بعْدهَا يَاء مثناة تَحت أَي مخها وَمَعْنَاهُ أَسْرعُوا حَتَّى تصلوا مقصدكم قبل أَن يذهب مخها من ضنك السّير والتعب