আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৩৫
অধ্যায়ঃ শিষ্টাচার
নিজ বাহন জন্তুর উপর আরোহণকারী ব্যক্তিকে আল্লাহর যিকিরের প্রতি উদ্বুদ্ধকরণ
৪৭৩৫. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে নিজ বাহন জন্তুর ওপর নিজের পেছনে বসালেন। অতঃপর যখন বাহন জন্তুর উপর সোজা হয়ে বসলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তিনবার আল্লাহু আকবার, তিনবার আল-হামদুলিল্লাহ তিনবার সুবহানাল্লাহ্ এবং একবার লা-ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। অতঃপর প্রফুল্ল চিত্তে ইবন আব্বাস (রা)-এর প্রতি ঝুঁকলেন এবং হাসলেন। এরপর তাঁর প্রতি লক্ষ্য করে বললেন। যে ব্যক্তিই তার বাহন জন্তুর উপর আরোহন করে এবং আমি যা করলাম, তা করবে, তার প্রতি আল্লাহ্ তা'আলা লক্ষ্য করবেন এবং তাকে নিয়ে আনন্দবোধ করবেন।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي ذكر الله لمن ركب دَابَّته
4735- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أردفه على دَابَّته فَلَمَّا اسْتَوَى عَلَيْهَا كبر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثًا وَحمد الله ثَلَاثًا وَسبح الله ثَلَاثًا وَهَلل الله وَاحِدَة ثمَّ اسْتلْقى عَلَيْهِ فَضَحِك ثمَّ أقبل عَلَيْهِ فَقَالَ مَا من امرىء يركب دَابَّته فَصنعَ مَا صنعت إِلَّا أقبل الله عز وَجل إِلَيْهِ فَضَحِك إِلَيْهِ

رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান