আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৩৬
অধ্যায়ঃ শিষ্টাচার
নিজ বাহন জন্তুর উপর আরোহণকারী ব্যক্তিকে আল্লাহর যিকিরের প্রতি উদ্বুদ্ধকরণ
৪৭৩৬. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে আরোহীই স্বীয় সফরে আল্লাহর প্রশংসা ও যিকরের মশগুল থাকে, একজন ফিরিশতা তার সহ-আরোহী হয়ে যায় (২) এবং যে-ই কবিতা গান ইত্যাদিতে মশগুল থাকে, একজন শয়তান তার সহ-আরোহী হয়ে যায়।
(তাবারানী হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন।)

[নৌকা, গরু গাড়ী বা যে কোন যান বাহনে চালানোর সময় ভাটিয়ালী ও ভাইয়াইয়া প্রভৃতি গানের পরিবর্তে আল্লাহর যিকর, তিলাওয়াত ও দু'আ দরূদে লিপ্ত থাকাই যে বাঞ্ছনীয়, এ হাদীসটিই তার প্রকৃষ্ট প্রমাণ।- সম্পাদক।]
*তাঁর আমল কবুল করেন, তাকে ক্ষমা করে দেন এবং তার প্রতি সন্তুষ্ট হন।
كتاب الأدب
التَّرْغِيب فِي ذكر الله لمن ركب دَابَّته
4736- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من رَاكب يَخْلُو فِي مسيره بِاللَّه وَذكره إِلَّا ردفه ملك وَلَا يَخْلُو بِشعر وَنَحْوه إِلَّا ردفه شَيْطَان

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান