আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৩৪
অধ্যায়ঃ শিষ্টাচার
নিজ বাহন জন্তুর উপর আরোহণকারী ব্যক্তিকে আল্লাহর যিকিরের প্রতি উদ্বুদ্ধকরণ
৪৭৩৪. মুহাম্মদ ইবন হামযা (র)-এর সূত্রে আমর আসলামী (র) থেকে বর্ণিত। তিনি তাঁর পিতাকে বলতে শুনেছেন: আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে শুনেছি, তিনি বলেন প্রত্যেক উটের উপর একটি করে শয়তান থাকে। অতএব যখন তোমরা তাতে আরোহণ করবে তখন আল্লাহ তা'আলার নাম স্মরণ করবে এবং তোমাদের প্রয়োজন পূরণে একটি করবে না।*
(আহমাদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। উভয়ের সনদ উত্তম।)

*আল্লাহর উপর ভরসা করে নিজ কর্ম সম্পাদনে ব্রতী হও। আল্লাহ্ তোমাদের হিফাযত করবেন।
كتاب الأدب
التَّرْغِيب فِي ذكر الله لمن ركب دَابَّته
4734- وَعَن مُحَمَّد بن حَمْزَة عَن عَمْرو الْأَسْلَمِيّ أَنه سمع أَبَاهُ يَقُول سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول على كل بعير شَيْطَان فَإِذا ركبتموها فسموا الله عز وَجل وَلَا تقصرُوا عَن حاجاتكم

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وإسنادهما جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান