আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭৩৩
অধ্যায়ঃ শিষ্টাচার
নিজ বাহন জন্তুর উপর আরোহণকারী ব্যক্তিকে আল্লাহর যিকিরের প্রতি উদ্বুদ্ধকরণ
৪৭৩৩. হযরত আবু লাস খুযাঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সাদাকার উটসমূহের মধ্য থেকে একটি দুর্বল উটের উপর আরোহণ করালেন। তখন আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ্। আমরা ভাবতে পারছি না যে, এ উট আমাদেরকে বহন করতে পারবে। উত্তরে তিনি বললেনঃ যে কোন উটের কুজে শয়তান থাকে। অতএব যখন তোমরা তাতে আরোহণ করবে তখন আল্লাহ তোমাদেরকে যেভাবে আদেশ দিয়েছেন সেভাবে আল্লাহর নাম স্মরণ করবে। অতঃপর তোমরা তাকে চালিয়ে নেবে। নিশ্চয় আল্লাহ্ তা'আলাই (তোমাদেরকে) আরোহন করান।
(আহমাদ, তাবারানী (নিজ নিজ গ্রন্থে) ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।
আবু লাস (রা)-এর নাম আব্দুল্লাহ্ ইবন গানামাহ কারও কারও মতে, তাঁর নাম যিয়াদ। নবী (ﷺ) থেকে তাঁর সূত্রে দু'টি হাদীস বর্ণিত হয়েছে। উল্লিখিত হাদীস তন্মধ্যে একটি।)

كتاب الأدب
التَّرْغِيب فِي ذكر الله لمن ركب دَابَّته
4733- عَن أبي لاس الْخُزَاعِيّ رَضِي الله عَنهُ قَالَ حملنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على إبل من إبل الصَّدَقَة بلح فَقُلْنَا يَا رَسُول الله مَا نرى أَن تحملنا هَذِه فَقَالَ مَا من بعير إِلَّا فِي ذروته شَيْطَان فاذكروا اسْم الله عز وَجل إِذا ركبتموها كَمَا أَمركُم الله ثمَّ امتهنوها لأنفسكم فَإِنَّمَا يحمل الله عز وَجل
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
قَوْله بلح هُوَ بِضَم الْمُوَحدَة وَتَشْديد اللَّام بعْدهَا حاء مُهْملَة وَمَعْنَاهُ أَنَّهَا قد أعيت وعجزت عَن السّير
يُقَال بلح الرجل بتَخْفِيف اللَّام وتشديدها إِذا أعيا فَلم يقدر أَن يَتَحَرَّك وَاسم أبي لاس بِالسِّين الْمُهْملَة عبد الله بن غنمة وَقيل زِيَاد لَهُ حديثان عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَحدهمَا هَذَا