আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭৩২
অধ্যায়ঃ শিষ্টাচার
মাহরাম ব্যতিরেকে মহিলার একাকিনী সফর করার ব্যাপারে সতর্কীকরণ
৪৭৩২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, এরূপ কোন মহিলার পক্ষে সাথে কোন মাহরাম পুরুষ ব্যতীত একদিন ও এক রাত্রির পথ সফর করা বৈধ নয়।
অপর এক রিওয়ায়েতে আছে, "এক দিনের পথ", অন্য এক রিওয়ায়েতে আছে, "কোন মাহরাম পুরুষ ব্যতীত এক রাত্রির পথ।"
(মালিক, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন এবং ইবন খুযায়মা ও তাঁর 'সহীহ্ কিতাবে এ হাদীসখানা উল্লেখ করেছেন। আবু দাউদ ও ইবন খুযায়মার অপর এক রিওয়ায়েতে আছে, মাইল পরিমাণ সফর করা।)

كتاب الأدب
ترهيب الْمَرْأَة أَن تُسَافِر وَحدهَا بِغَيْر محرم
4732- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يحل لامْرَأَة تؤمن بِاللَّه وَالْيَوْم الآخر تُسَافِر مسيرَة يَوْم وَلَيْلَة إِلَّا مَعَ ذِي محرم عَلَيْهَا
وَفِي رِوَايَة مسيرَة يَوْم
وَفِي أُخْرَى مسيرَة لَيْلَة إِلَّا وَمَعَهَا رجل ذُو حُرْمَة مِنْهَا
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
وَفِي رِوَايَة لأبي دَاوُد وَابْن خُزَيْمَة أَن تُسَافِر بريدا