আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৩১
অধ্যায়ঃ শিষ্টাচার
মাহরাম ব্যতিরেকে মহিলার একাকিনী সফর করার ব্যাপারে সতর্কীকরণ
৪৭৩১. হযরত ইবন উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে,
এমন কোন মহিলার সাথে কোন মাহরাম পুরুষ ব্যতিরেকে তিন দিনের পথ সফর করা বৈধ নয়।
(বুখারী, মুসলিম ও আবূ দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
ترهيب الْمَرْأَة أَن تُسَافِر وَحدهَا بِغَيْر محرم
4731- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يحل لامْرَأَة تؤمن بِاللَّه وَالْيَوْم الآخر أَن تُسَافِر ثَلَاثًا إِلَّا وَمَعَهَا ذُو محرم مِنْهَا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান