আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭২২
অধ্যায়ঃ শিষ্টাচার
শিকার করা অথবা গবাদি পশু সংরক্ষণের উদ্দেশ্যে ব্যতিরেকে কুকুর পালনের ব্যাপারে সতর্কীকরণ
৪৭২২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার কাছে জিওয়ান (আ) এসে বললেন, আমি গত রাত্রে আপনার কাছে এসেছিলাম। তবে আপনি যে ঘরে ছিলেন, সেখানে আপনার নিকট আমার প্রবেশ করতে একমাত্র বাধা ছিল এই যে, ঘরের দরজায় কতগুলো মানুষের ছবি ছিল। আর ঘরের ভেতরে একটি পর্দা ছিল, তাতেও কতগুলো প্রাণীর ছবি ছিল এবং ঘরের ভেতরে একটি কুকুর ছিল। অতএব আপনি দরজায় যে প্রাণীর ছবি রয়েছে, তার মাথা কেটে ফেলার জন্য নির্দেশ দিন, যাতে ছবিটি গাছের আকৃতি হয়ে যায়। আর পর্দাটি ছিঁড়ে ফেলতে এবং তদ্দ্বারা মামুলী ব্যবহার্য দু'টো বালিশ তৈরী করে নিতে বলুন এবং কুকুরটিকে বের করে নিয়ে হুকুম দিন। অতঃপর রাসূলাল্লাহ (ﷺ) তাই করলেন। সে কুকুরটি ছিল হুসায়ন অথবা হাসানের পালিত কুকুর ছানা, যা তাঁর খাটের নিচে থাকত। তারপর রাসূলাল্লাহ (ﷺ)সেটি বের করে দিতে হুকুম দিলে, তা বের করে দেয়া হল।
(আবু দাউদ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ ইমাম তিরমিজী (র) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ। নাসাঈ (স্বীয় সুনানে) এবং ইবন হিববান স্বীয় সহীহ কিতাবে হাদীসটি উল্লেখ করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من اقتناء الْكَلْب إِلَّا لصيد أَو مَاشِيَة
4722- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَتَانِي جِبْرِيل فَقَالَ إِنِّي كنت أَتَيْتُك البارحة فَلم يَمْنعنِي أَن أكون دخلت عَلَيْك الْبَيْت الَّذِي كنت فِيهِ إِلَّا أَنه كَانَ فِي بَاب الْبَيْت تِمْثَال الرِّجَال وَكَانَ فِي الْبَيْت قرام ستر فِيهِ تماثيل وَكَانَ فِي الْبَيْت كلب فَمر بِرَأْس التمثال الَّذِي فِي الْبَاب فليقطع فَيصير كَهَيئَةِ الشَّجَرَة وَمر بالستر فليقطع وَيجْعَل مِنْهُ وسادتين منتبذتين توطآن وَمر بالكلب فَيخرج فَفعل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَكَانَ ذَلِك الْكَلْب جروا للحسين أَو لِلْحسنِ تَحت نضد لَهُ فَأمر بِهِ فَأخْرج

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
النضد بِفَتْح النُّون وَالضَّاد الْمُعْجَمَة هُوَ السرير لِأَنَّهُ ينضد عَلَيْهِ الْمَتَاع
tahqiqতাহকীক:তাহকীক চলমান