আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭২৩
অধ্যায়ঃ শিষ্টাচার
শিকার করা অথবা গবাদি পশু সংরক্ষণের উদ্দেশ্যে ব্যতিরেকে কুকুর পালনের ব্যাপারে সতর্কীকরণ
৪৭২৩. হযরত উসামা ইবন যায়িদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলাম। এখন তাঁর উপর চিন্তার ছাপ বিদ্যমান ছিল। আমি তখন তাঁকে জিজ্ঞেস করলাম যে, তাঁর কি হয়েছে? উত্তরে তিনি বললেন, জিবরীল আমার কাছে তিনদিন যাবৎ আসেন নি। হঠাৎ দেখা গেল যে, একটি কুকুর ছানা। তাঁর গৃহের মধ্যে রয়েছে। তিনি নির্দেশ দিলে কুকুরটি মেরে ফেলা হয়। তারপর জিবরীল (আ) তাঁর কাছে আত্মপ্রকাশ করলেন। তখন রাসূলাল্লাহ (ﷺ) তাঁর সাথে উৎফুল্লচিত্তে সাক্ষাৎ করলেন এবং জিজ্ঞেস করলেন। আপনার কি হয়েছিল, আমার কাছে আসেন নি কেন? উত্তরে তিনি বললেন। আমরা এরূপ গৃহে কখনও প্রবেশ করি না। যেখানে কোন কুকুর অথবা প্রাণীর ছবি থাকে।
(আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সমস্ত বর্ণনাকারী সহীহ্ হাদীসের ক্ষেত্রে গ্রহণযোগ্য। তাবারানী ও স্বীয় 'আল-কাবীর' গ্রন্থে অনুরূপ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। এ ঘটনাটি একাধিক সাহাবী থেকে প্রায় কাছাকাছি শব্দমালায় বর্ণিত হয়েছে। আমি যে কয়টি উল্লেখ করেছি, তাই যথেষ্ট।)

كتاب الأدب
التَّرْهِيب من اقتناء الْكَلْب إِلَّا لصيد أَو مَاشِيَة
4723- وَعَن أُسَامَة بن زيد رَضِي الله عَنهُ قَالَ دخلت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَعَلِيهِ
الكآبة فَسَأَلته مَا لَهُ فَقَالَ لم يأتني جِبْرِيل مُنْذُ ثَلَاث فَإِذا جرو كلب بَين بيوته فَأمر بِهِ فَقتل فَبَدَا لَهُ جِبْرِيل عَلَيْهِ السَّلَام فهش إِلَيْهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا لَك لم تأتني فَقَالَ إِنَّا لَا ندخل بَيْتا فِيهِ كلب وَلَا تصاوير
رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِنَحْوِهِ وَقد روى هَذِه الْقِصَّة غير وَاحِد من الصَّحَابَة بِأَلْفَاظ مُتَقَارِبَة وَفِيمَا ذَكرْنَاهُ كِفَايَة