আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭২১
অধ্যায়ঃ শিষ্টাচার
শিকার করা অথবা গবাদি পশু সংরক্ষণের উদ্দেশ্যে ব্যতিরেকে কুকুর পালনের ব্যাপারে সতর্কীকরণ
৪৭২১. হযরত বুয়ায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জিবরীল (আ) নবী (ﷺ)-এর নিকট আসা বন্ধ করে দিলেন। তখন নবী (ﷺ) তাঁকে জিজ্ঞেস করলেন। আপনি কেন আসা বন্ধ করে দিলেন? উত্তরে তিনি বললেনঃ আমরা কখনও এমন ঘরে প্রবেশ করি না, যেখানে কুকুর রয়েছে।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب الأدب
التَّرْهِيب من اقتناء الْكَلْب إِلَّا لصيد أَو مَاشِيَة
4721- وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ احْتبسَ جِبْرِيل عَلَيْهِ السَّلَام على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَهُ مَا حَبسك قَالَ إِنَّا لَا ندخل بَيْتا فِيهِ كلب

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান