আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭২০
অধ্যায়ঃ শিষ্টাচার
শিকার করা অথবা গবাদি পশু সংরক্ষণের উদ্দেশ্যে ব্যতিরেকে কুকুর পালনের ব্যাপারে সতর্কীকরণ
৪৭২০. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জিবরীল (আ) এক সময় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে আসবেন বলে ওয়াদা করেছিলেন। অতঃপর সে সময়টি উপনীত হল, অথচ তিনি আসলেন না। আয়েশা (রা) বলেন : তখন রাসূলাল্লাহ (ﷺ)-এর হাতে একটি লাঠি ছিল। অতঃপর তিনি নিজ হাত থেকে লাঠিটি ফেলে দিয়ে বলেন: আল্লাহ তাঁর ওয়াদা ভঙ্গ করেন না এবং তাঁর রাসূলগণও নয়। তারপর তিনি দৃষ্টি ফিরিয়ে হঠাৎ দেখতে গেলেন যে, তাঁর খাটের নিচে একটি কুকুরের ছানা রয়েছে। তখন তিনি জিজ্ঞেস করলেন। এ কুকুরটি কখন প্রবেশ করেছে? উত্তরে আমি বললাম। আল্লাহর শপথ, আমি তো জানি না। তখন তিনি কুকুরটিকে বের করে দিতে নির্দেশ দিলে কুকুরটিকে বের করে দেয়া হল। অতঃপর জিবরীল (আ) তাঁর কাছে আগমন করলেন। তখন রাসূলাল্লাহ (ﷺ) তাঁকে বললেনঃ আপনি আমাকে (আগমনের) ওয়াদা দিয়েছিলেন, ফলে আমি আপনার অপেক্ষায় বসেছিলাম, অথচ আপনি আমার কাছে আসেনি। উত্তরে তিনি বললেন: আপনার ঘরে থাকা কুকুরটিই আমার জন্য বাধা হয়েছিল। যে ঘরে কুকুর অথবা ছবি রয়েছে সেখানে কখনও আমরা প্রবেশ করি না।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من اقتناء الْكَلْب إِلَّا لصيد أَو مَاشِيَة
4720- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت وَاعد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جِبْرِيل صلى الله عَلَيْهِ وَسلم فِي سَاعَة أَن يَأْتِيهِ فَجَاءَت تِلْكَ السَّاعَة وَلم يَأْته
قَالَت وَكَانَ بِيَدِهِ عَصا فطرحها من يَده وَهُوَ يَقُول مَا يخلف الله وعده وَلَا رسله ثمَّ الْتفت فَإِذا جرو كلب تَحت سَرِيره فَقَالَ مَتى دخل هَذَا الْكَلْب فَقلت وَالله مَا دَريت فَأمر بِهِ فَأخْرج فَجَاءَهُ جِبْرِيل صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَعَدتنِي فَجَلَست لَك وَلم تأتني فَقَالَ مَنَعَنِي الْكَلْب الَّذِي كَانَ فِي بَيْتك إِنَّا لَا ندخل بَيْتا فِيهِ كلب وَلَا صُورَة
رَوَاهُ مُسلم