আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭১৯
অধ্যায়ঃ শিষ্টাচার
শিকার করা অথবা গবাদি পশু সংরক্ষণের উদ্দেশ্যে ব্যতিরেকে কুকুর পালনের ব্যাপারে সতর্কীকরণ
৪৭১৯. হযরত আবদুল্লাহ ইবন মুগাফফাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তাদের একজন, যারা রাসূলুল্লাহ (ﷺ)-এর ওয়াজ করার সময় তাঁর সামনে থেকে গাছের ডাল-পালা তুলে রাখে। (অর্থাৎ আমি রাসূলাল্লাহ (ﷺ)-এর খুব কাছে ছিলাম) তখন তিনি বললেন: কুকুর যদি অন্যান্য জীবের মত এক প্রকারের জীব না হত, তবে আমি এর (সমূলে) বধ করার হুকুম দিতাম। (কিন্তু এখন তা দিচ্ছি না) তবে তার মধ্য থেকে (এখন কেবল) নিকষ কালো কুকুরগুলো মেরে ফেল এবং যে গৃহের অধিবাসীরাই শিকারী কুকুর অথবা ক্ষেত পাহারাদার কুকুর অথবা বকরী (অর্থাৎ গবাদিপশু) সংরক্ষণকারী কুকুর ব্যতীত অন্য কোন কুকুর বেঁধে রাখে, তাদের আমল থেকে প্রতিদিন এক কীরাত পরিমাণ সাওয়াব কমে যায়।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন: এটা হাসান হাদীস। ইবন মাজাহও হাদীসটি উল্লেখ করেছেন:
তবে তিনি বলেনঃ যে সম্প্রদায়ই গবাদিপশু সংরক্ষণকারী কুকুর অথবা শিকারী কুকুর অথবা ক্ষেত পাহারাদার কুকুর ব্যতীত অন্য কুকুর লালন-পালন করে, তাদের সাওয়াব থেকে প্রতিদিন দুই কীরাত পরিমাণ কমে যায়।)

كتاب الأدب
التَّرْهِيب من اقتناء الْكَلْب إِلَّا لصيد أَو مَاشِيَة
4719- وَعَن عبد الله بن مُغفل رَضِي الله عَنهُ قَالَ إِنِّي لممن يرفع أَغْصَان الشَّجَرَة عَن وَجه رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ يخْطب فَقَالَ لَوْلَا أَن الْكلاب أمة من الْأُمَم لأمرت بقتلها فَاقْتُلُوا مِنْهَا كل أسود بهيم وَمَا من أهل بَيت يرتبطون كَلْبا إِلَّا نقص من عَمَلهم كل يَوْم
قِيرَاط إِلَّا كلب صيد أَو كلب حرث أَو كلب غنم
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَابْن مَاجَه إِلَّا أَنه قَالَ وَمَا من قوم اتَّخذُوا كَلْبا إِلَّا كلب مَاشِيَة أَو كلب صيد أَو كلب حرث إِلَّا نقص من أُجُورهم كل يَوْم قيراطان