আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭১৮
অধ্যায়ঃ শিষ্টাচার
শিকার করা অথবা গবাদি পশু সংরক্ষণের উদ্দেশ্যে ব্যতিরেকে কুকুর পালনের ব্যাপারে সতর্কীকরণ
৪৭১৮. মুসলিম (৩) কর্তৃক বর্ণিত অপর এক রিওয়ায়েতে আছে, যে ব্যক্তি এমন কুকুর পালন করে, যেটা শিকাই কুকুর অথবা গবাদি পশু সংরক্ষণকারী কুকুর অথবা ক্ষেত পাহারাদার কুকুর নয়, তার সাওয়াব থেকে প্রতিদিন দুই কীরাত পরিমাণ কমে যায়।
كتاب الأدب
التَّرْهِيب من اقتناء الْكَلْب إِلَّا لصيد أَو مَاشِيَة
4718- وَفِي رِوَايَة لمُسلم من اقتنى كَلْبا لَيْسَ بكلب صيد وَلَا مَاشِيَة وَلَا أَرض فَإِنَّهُ ينقص من أجره قيراطان كل يَوْم
tahqiqতাহকীক:তাহকীক চলমান