আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭১০
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৭১০. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে মহাযুদ্ধ সম্পর্কে বলতে শুনেছেন: মুসলমানদের সমাবেশ হবে এমন এক ভূমিতে, যার নাম হবে আল-ঘূতা। সেখানে একটি শহর থাকবে, যার নাম হবে দামেশক। সেটাই হবে তখন মুসলমানদের সর্বোত্তম স্থান।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4710- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول فِي الملحمة الْكُبْرَى فسطاط الْمُسلمين بِأَرْض يُقَال لَهَا الغوطة فِيهَا مَدِينَة يُقَال لَهَا دمشق خير منَازِل الْمُسلمين يَوْمئِذٍ

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَوْله فسطاط الْمُسلمين بِضَم الْفَاء أَي مُجْتَمع الْمُسلمين
tahqiqতাহকীক:তাহকীক চলমান