আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭০৯
অধ্যায়ঃ শিষ্টাচার
শামে (সিরিয়া) আবাস গ্রহণের প্রতি উৎসাহ দান ও শামের (সিরিয়ার) ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ
৪৭০৯. হযরত খুরায়ম ইবন ফাতিক (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন। শামের
অধিবাসীরা আল্লাহর পৃথিবীতে তাঁর দুররা। তিনি তাদের মাধ্যমে তাঁর যেসব বান্দাদের থেকে ইচ্ছা প্রতিশোধ নিবেন। তাদের মধ্যে যারা মুনাফিক তাদের জন্য অসম্ভব তাদের মধ্যে যারা মু'মিন তাদের বিরুদ্ধে কাবু পাওয়া। তারা একমাত্র দুঃখ ও চিন্তায় জর্জরিত হয়েই মৃত্যুবরণ করবে।
(তাবারানী এরূপ মারফু' হাদীস হিসেবে এবং আহমাদ মাওকূফ হিসাবে হাদীসটি বর্ণনা করেছেন। সম্ভবত মাওকূফ সূত্রটি সঠিক। উভয় সনদের রাবীগণ নির্ভরযোগ্য। আল্লাহই ভালো জানেন)
كتاب الأدب
التَّرْغِيب فِي سُكْنى الشَّام وَمَا جَاءَ فِي فَضلهَا
4709- وَعَن خريم بن فاتك رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أهل الشَّام سَوط الله فِي أرضه ينْتَقم بهم مِمَّن يَشَاء من عباده وَحرَام على منافقيهم أَن يظهروا على مؤمنيهم وَلَا يموتوا إِلَّا هما وغما

رَوَاهُ الطَّبَرَانِيّ مَرْفُوعا هَكَذَا وَأحمد مَوْقُوفا وَلَعَلَّه الصَّوَاب ورواتهما ثِقَات وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান