আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭১১
অধ্যায়ঃ শিষ্টাচার
শুভাশুভ নির্ণয়ের ব্যাপারে সতর্কীকরণ
৪৭১১. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ শুভাশুভ নির্ণয় শিরক, শুভাশুভ নির্ণয় শিরক শুভাশুভ নির্ণয় শিরক। আমাদের প্রত্যেকেরই মনে কোন না কোন অসুবিধা দেখা দেয়, তবে আল্লাহ তা'আলা তাওয়াক্কুলের বদৌলতে তা দূর করে দেন।
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ তাঁরই বর্ণিত। তিরমিযী (র) (স্বীয় সুনানে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবেও হাদীসটি উল্লেখ করেছেন। তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান সহীহ।)

সংকলক হাফিয (র) বলেন, আবুল কাসিম ইস্পাহানী (র) প্রমুখ বলেছেন, আলোচ্য হাদীসে কিছু কথা উহ্য আছে, যার সারমর্ম এই যে, আমাদের প্রত্যেকেরই মনে এ ধরনের কিছু না কিছু ভাবনা জাগে। অর্থাৎ, উম্মাতের অন্তরে ভাবনা জাগে। তবে আল্লাহ তা'আলার উপর যে তাওয়াক্কুল করে তার অন্তর থেকে তিনি এ ভাবনা দূর করে দেন এবং সে এরূপ দুর্ভাবনার উপর অবিচল থাকে না। এ হল আবুল কাসিম ইস্পাহানীর বক্তব্য। তবে সঠিক অভিমত হচ্ছে এই যে, বুখারী (র) প্রমুখ বলেছেন,وما منا আমাদের প্রত্যেকের থেকে শেষ পর্যন্ত হাদীসের এ অংশটুকু ইব্ন মাসউদ (রা)-এর উক্তি। এটা হাদীসের সাথে সংযুক্ত করা হয়েছে। এ অংশটুকু মারফু' নয়।
খাত্তাবী (র) বলেন, মুহাম্মদ ইবন ইসমাঈল (বুখারী) বলেছেন, সুলায়মান ইবন হারব (মুহাদ্দিস) এ অংশটুকু অস্বীকার করতেন এবং বলতেন, এটা রাসূলাল্লাহ (স)-এর বাণী নয়। সম্ভবত এটা ইবন মাসউদ (রা)-এর উক্তি। তিরমিযীও বুখারীর সূত্রে সুলায়মান ইবন হারব থেকে অনুরূপ বক্তব্য উল্লেখ করেছেন।
كتاب الأدب
التَّرْهِيب من الطَّيرَة
4711- عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الطَّيرَة شرك الطَّيرَة شرك الطَّيرَة شرك وَمَا منا إِلَّا وَلَكِن الله يذهبه بالتوكل

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
قَالَ الْحَافِظ قَالَ أَبُو الْقَاسِم الْأَصْبَهَانِيّ وَغَيره فِي الحَدِيث إِضْمَار وَالتَّقْدِير وَمَا منا إِلَّا وَقد وَقع فِي قلبه شَيْء من ذَلِك يَعْنِي قُلُوب أمته وَلَكِن الله يذهب ذَلِك عَن قلب كل من يتوكل على الله وَلَا يثبت على ذَلِك هَذَا لفظ الْأَصْبَهَانِيّ وَالصَّوَاب مَا ذكره البُخَارِيّ وَغَيره أَن قَوْله وَمَا منا إِلَى آخِره من كَلَام ابْن مَسْعُود مدرج غير مَرْفُوع
قَالَ الْخطابِيّ وَقَالَ مُحَمَّد بن إِسْمَاعِيل كَانَ سُلَيْمَان بن حَرْب يُنكر هَذَا الْحَرْف وَيَقُول لَيْسَ من قَول رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَكَأَنَّهُ قَول ابْن مَسْعُود وَحكى التِّرْمِذِيّ عَن البُخَارِيّ أَيْضا عَن سُلَيْمَان بن حَرْب نَحْو هَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান