আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৮৪
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮৪. হযরত সাফওয়ান ইবন সুলায়ম সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কতিপয় সাহাবা তনয়ের মধ্যস্থতায় তাঁদের পিতৃবৃন্দ থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন সন্ধিবদ্ধ ব্যক্তির উপর যুলুম করে, অথবা তার সম্পদের ক্ষতিসাধন করে, অথবা কারও সামর্থ্যের বাইরে তার উপর কাজ চাপিয়ে দেয়, অথবা কারও থেকে তার সন্তুষ্টি ব্যতিরেকে তার কোন সম্পদ ছিনিয়ে নেয়, আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে বাদী হব।
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। উল্লেখ্য যে হাদীসটির সনদে উল্লিখিত তনয়বৃন্দ কারা ছিলেন, তা অজ্ঞাত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4584- وَعَن صَفْوَان بن سليم عَن عدَّة من أَبنَاء أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن آبَائِهِم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ظلم معاهدا أَو انتقصه أَو كلفه فَوق طاقته أَو أَخذ مِنْهُ شَيْئا بِغَيْر طيب نَفسه فَأَنا حجيجه يَوْم الْقِيَامَة

رَوَاهُ أَبُو دَاوُد
وَالْأَبْنَاء مَجْهُولُونَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান