আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫৮৩
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮৩. হযরত বুরায়দা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে সম্প্রদায়ই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের মাঝে হত্যা-জিঘাংসার প্রসার ঘটেছে এবং যে সম্প্রদায়ের মাঝেই অশ্লীলতা বিস্তার লাভ করেছে, তাদের উপর মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং যে সম্প্রদায়ই যাকাত প্রদানে অস্বীকৃতি জানিয়েছে, তাদের উপর থেকেই বৃষ্টি বর্ষণ রোধ করা হয়েছে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4583- وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا نقض قوم الْعَهْد إِلَّا كَانَ الْقَتْل بَينهم وَلَا ظَهرت الْفَاحِشَة فِي قوم إِلَّا سلط عَلَيْهِم الْمَوْت وَلَا منع قوم الزَّكَاة إِلَّا حبس عَنْهُم الْقطر
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم