আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৮৫
অধ্যায়ঃ শিষ্টাচার
প্রতিশ্রুতি পালন ও আমানত রক্ষায় উদ্বুদ্ধকরণ এবং প্রতিশ্রুতি ভঙ্গ, খিয়ানত, বিশ্বাসঘাতকতা, সন্ধিবদ্ধ ব্যক্তিকে হত্যা ও তার প্রতি যুলুম করার ব্যাপারে সতর্কীকরণ
৪৫৮৫. হযরত আমর ইবন হামিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, যে ব্যক্তি কাউকে নিরাপত্তা দান করছে, তারপর তাকে হত্যা করেছে, সেই হত্যাকারীর সাথে আমার কোনই সম্পর্ক নেই। যদিও নিহত ব্যক্তি কাফির হয়।
(ইব্ন মাজাহ ও ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ ইব্ন হিব্বান বর্ণিত। ইব্ন মাজাহ (র) বলেন, "সে ব্যক্তি কিয়ামতের দিন বিশ্বাসঘাতকতার ঝাণ্ডা বহন করবে।")
كتاب الأدب
التَّرْغِيب فِي إنجاز الْوَعْد وَالْأَمَانَة والترهيب من إخلافه وَمن الْخِيَانَة والغدر وَقتل الْمعَاهد أَو ظلمه
4585- وَعَن عَمْرو بن الْحمق رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَيّمَا رجل أَمن رجلا على دَمه ثمَّ قَتله فَأَنا من الْقَاتِل بَرِيء وَإِن كَانَ الْمَقْتُول كَافِرًا

رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَقَالَ ابْن مَاجَه فَإِنَّهُ يحمل لِوَاء غدر يَوْم الْقِيَامَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান