আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৫৪
অধ্যায়ঃ শিষ্টাচার
বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৫৪. তাঁর অপর বর্ণনায় অনুরূপ বর্ণিত হয়েছে তিনি তাতে বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এই সকল ঘরে কিছু সংখ্যক সাপ বাস করে। তোমরা এদের দেখলে কমপক্ষে তিন দিন পর্যন্ত চলে যেতে চাপ সৃষ্টি করবে। যদি চলে যায় তো ভাল। নতুবা তোমরা তাকে মেরে ফেলবে। কেননা, সেটি কাফির। এরপর তিনি (রাসূলুল্লাহ্ ﷺ) বলেনঃ তোমরা তোমাদের সাথীকে দাফন করে এসো।
(মালিক, মুসলিম ও আবূ দাউদ বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4554- وَفِي رِوَايَة نَحوه وَقَالَ فِيهِ إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن لهَذِهِ الْبيُوت عوامر فَإِذا رَأَيْتُمْ مِنْهَا شَيْئا فحرجوا عَلَيْهَا ثَلَاثًا فَإِن ذهب وَإِلَّا فَاقْتُلُوهُ فَإِنَّهُ كَافِر وَقَالَ لَهُم اذْهَبُوا فادفنوا صَاحبكُم

رَوَاهُ مَالك وَمُسلم وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান