আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫৫৫
অধ্যায়ঃ শিষ্টাচার
বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৫৫. হযরত ইবন উমার (রা) থেকে বর্ণিত। তিনি একবার নবী (ﷺ)-কে মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিতে শোনেন। এ পর্যায়ে তিনি বলেনঃ তোমরা সাপ মেরে ফেলবে, বিশেষত তোমরা সাদা ডোরা ও লেজকাটা সাপ মেরে ফেলবে। কেননা, এই দুই প্রকার সাপ চোখের জ্যোতি নষ্ট করে এবং গর্ভধারী নারীর গর্ভপাত ঘটায়। আবদুল্লাহ্ ইবন উমার (রা) বলেন: একদিন আমি একটি সাপ মেরে ফেলার জন্য তাড়া করি। ইতোমধ্যে আবু লুবাবা (রা) আমাকে ডেকে তা মেরে ফেলতে নিষেধ করেন। তখন আমি বললামঃ রাসুলুল্লাহ্ (ﷺ) সর্বপ্রকার সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। তিনি (হযরত আবু লুবাবা (রা)) বলেনঃ ঐ ঘটনার পর রাসুলুল্লাহ্ (ﷺ) ঘরে বসবাসকারী সাপ মেরে ফেলতে নিষেধ করেছেন।
(বুখারী, মুসলিম, মালিক, আবু দাউদ, তিরমিযী নিজশব্দে অনুরূপ শব্দমালা যোগে বর্ণনা করেন।)
(বুখারী, মুসলিম, মালিক, আবু দাউদ, তিরমিযী নিজশব্দে অনুরূপ শব্দমালা যোগে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4555- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يخْطب على الْمِنْبَر يَقُول اقْتُلُوا الْحَيَّات واقتلوا ذَا الطفيتين والأبتر فَإِنَّهُمَا يطمسان الْبَصَر ويسقطان الْحَبل
قَالَ عبد الله فَبينا أَنا أطارد حَيَّة أقتلها ناداني أَبُو لبَابَة لَا تقتلها قلت إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَمر بقتل الْحَيَّات قَالَ إِنَّه نهى بعد ذَلِك عَن ذَوَات الْبيُوت وَهن العوامر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَرَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ بِأَلْفَاظ مُتَقَارِبَة