আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৪২১
অধ্যায়ঃ শিষ্টাচার
বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২১. হযরত উমর ইব্ন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি হাদীস সূত্রে বর্ণনা করেছেন বলে আমি মনে করি। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা বলেছেন: যে ব্যক্তি আমার উদ্দেশ্যে এই পরিমাণ বিনয়ী হয়, এই কথা বলে তিনি তাঁর হাতের তালু যমীনের দিকে বাড়ান এবং নিকটবর্তী করেন। আমি-তাকে এই পরিমাণ সমুন্নত করব, (এই বলে তিনি তার হাতের তালু আসমানের দিকে উঠান।)
(আহমাদ, বাযযার; তাদের উভয়ের বর্ণনা কারীগণের বর্ণনা দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ এবং তাবারানী বর্ণিত। তবে তাবারানীর শব্দমালা এরূপঃ "একদা উমার (রা) মিম্বরে উঠে বলেনঃ হে মানবমণ্ডলী! তোমরা পরস্পরের প্রতি বিনয়ী হবে। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ্ তার মর্যাদা সমুন্নত করেন। তিনি বলেন, তুমি সতর্ক হও, আল্লাহ্ তোমাকে বিবেক দিন। যে ব্যক্তি বিনয়ী হয়, সে মানুষের দৃষ্টিতে মহান, যদিও সে নিজকে ছোট মনে করে। যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ্ তাকে অপদস্থ করেন। তিনি বলেন, তুমি ধ্বংস হও। সে ব্যক্তি মানুষের দৃষ্টিতে লাঞ্ছিত, যদি সে নিজকে বড় মনে করে।)

كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4421- وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ لَا أعلمهُ إِلَّا رَفعه قَالَ يَقُول الله تبَارك وَتَعَالَى من تواضع لي هَكَذَا وَجعل يزِيد بَاطِن كَفه إِلَى الأَرْض وَأَدْنَاهَا رفعته هَكَذَا وَجعل بَاطِن كَفه إِلَى السَّمَاء ورفعها نَحْو السَّمَاء
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار ورواتهما مُحْتَج بهم فِي الصَّحِيح وَالطَّبَرَانِيّ وَلَفظه قَالَ عمر بن الْخطاب رَضِي الله عَنهُ على الْمِنْبَر أَيهَا النَّاس تواضعوا فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تواضع لله رَفعه الله وَقَالَ انْتَعش نَعشك الله فَهُوَ فِي أعين النَّاس عَظِيم وَفِي نَفسه صَغِير وَمن تكبر قصمه الله وَقَالَ اخْسَأْ فَهُوَ فِي أعين النَّاس صَغِير وَفِي نَفسه كَبِير