আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৪২২
অধ্যায়ঃ শিষ্টাচার
বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২২. হযরত ইব্‌ন আব্বাস (রা) সূত্রে রাসুলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: প্রত্যেক মানুষের মাথার উপর একজন ফিরিশতা হিকমত ধারণ করে অবস্থান করেন। এরপর যখন সে বিনয়ী হয়, তখন ফিরিশতাকে বলা হয়, তুমি তার প্রজ্ঞা সমুন্নত কর। আর যখন সে অহংকার করে, 'তখন ফিরিশতাকে বলা হয়, তুমি তার প্রজ্ঞা কমিয়ে দাও।
(তাবারানী, বাযযার, হযরত আবু হুরায়রা (রা) এর হাদীসের অনুরূপ বলেছেন। তবে তাদের বর্ণনা সূত্র উত্তম।
الحكمة বাহনের মাথার উপরে রশির মত, লাগাম ইত্যাদি।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4422- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من آدَمِيّ إِلَّا فِي
رَأسه حِكْمَة بيد ملك فَإِذا تواضع قيل للْملك ارْفَعْ حكمته وَإِذا تكبر قيل للْملك ضع حكمته

رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار بِنَحْوِهِ من حَدِيث أبي هُرَيْرَة وإسنادهما حسن
الْحِكْمَة بِفَتْح الْحَاء الْمُهْملَة وَالْكَاف هِيَ مَا تجْعَل فِي رَأس الدَّابَّة كاللجام وَنَحْوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান