আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪২০৩
অধ্যায়ঃ শিষ্টাচার
সম্পর্কোচ্ছেদ, ঘৃণা-বিদ্বেষ এবং পৃষ্ঠপ্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
৪২০৩. হযরত হিশাম ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক মুসলমানের সাথে অন্য মুসলমানের তিনদিনের বেশী সময় সম্পর্ক ছিন্ন রাখা হালাল নয়। কেননা, এমতাবস্থায় তারা উভয়ে সত্য বিমুখ থাকে, যতদিন তারা এ অবস্থায় থাকে। উভয়ের মধ্যে যে ব্যক্তি বাক্যালাপের মাধ্যমে ফিরে আসে, তা তাঁর (কৃত অপরাধের) কাফ্ফারা হবে। যদি সে সালাম দেয়, আর অন্য ব্যক্তি তার জবাব না দেয়, এমতাবস্থায় সালামদাতার পক্ষে ফিরিশতা সালামের জবাব দেয়। পক্ষান্তরে, অপরজনের সালামের জবাব দেয় শয়তান। উভয়ে যদি সম্পর্ক ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করে তবে তারা উভয়ে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না।
(আহমাদ বর্ণিত। তার বর্ণনাকারীদের বর্ণনা দলীলরূপে গ্রহণযোগ্য। আবু ই'আলা, তাবারানী, ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। তবে তার বর্ণনা এরূপ। তিনি (নবী ﷺ) বলেছেনঃ তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জান্নাতে একত্রও হতে পারবে না।
আবু বকর ইব্‌ন আবু শায়বা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (দুইজন মুসলমানের) পরস্পরে তিন দিনের বেশী সময় সম্পর্ক ছিন্ন রাখা হালাল নয়। যদি তারা উভয়ে তিন দিনের বেশী সময় সম্পর্ক ছিন্ন রাখে, কখনো তারা জান্নাতে একত্র হতে পারবে না। তবে উভয়ের মধ্যে যে ব্যক্তি প্রথমে সালাম দেবে, তা তার (গুনাহের) কাফ্ফারা হবে। যদি একজনে সালাম দেয় এবং অপরজন জবাব না দেয় এবং তার সালাম গ্রহণ না করে, তা হলে প্রথম ব্যক্তির পক্ষ থেকে ফিরিশতা সালামের জবাব দেয়, আর দ্বিতীয় ব্যক্তির সালামের জবাব দেয় শয়তান।)
كتاب الأدب
التَّرْهِيب من التهاجر والتشاحن والتدابر
4203- وَعَن هِشَام بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يحل لمُسلم أَن يهجر مُسلما فَوق ثَلَاث لَيَال فَإِنَّهُمَا ناكبان عَن الْحق مَا داما على صرامهما وأولهما فَيْء يكون سبقه بالفيء كَفَّارَة لَهُ وَإِن سلم فَلم يقبل ورد عَلَيْهِ سَلَامه ردَّتْ عَلَيْهِ الْمَلَائِكَة ورد على الآخر الشَّيْطَان فَإِن مَاتَا على صرامهما لم يدخلا الْجنَّة جَمِيعًا أبدا

رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ لم يدخلا الْجنَّة وَلم يجتمعا فِي الْجنَّة
رَوَاهُ أَبُو بكر بن أبي شيبَة إِلَّا أَنه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يحل أَن يصطرما فَوق ثَلَاث فَإِن اصطرما فَوق ثَلَاث لم يجتمعا فِي الْجنَّة أبدا وَأيهمَا بَدَأَ صَاحبه كفرت ذنُوبه وَإِن هُوَ سلم فَلم يرد عَلَيْهِ وَلم يقبل سَلَامه رد عَلَيْهِ الْملك ورد على ذَلِك الشَّيْطَان
tahqiqতাহকীক:তাহকীক চলমান