আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪২০৪
অধ্যায়ঃ শিষ্টাচার
সম্পর্কোচ্ছেদ, ঘৃণা-বিদ্বেষ এবং পৃষ্ঠপ্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
৪২০৪. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিনদিনের বেশী সময় সম্পর্ক ছিন্ন রাখা হালাল নয়। এরপর যদি উভয়ের সাক্ষাৎ হয় এবং তাদের একজন সালাম দেয় এবং অপরজন সালামের জবাব দেয়, তবে তারা উভয়ে সাওয়াব লাভ করবে। আর যদি অন্যজন সালামের জবাব না দেয়, তবে সালামদাতা গুনাহ থেকে মুক্তি পাবে আর অপরজন গুনাহগার হবে। বর্ণনাকারী বলেন: আমার মনে হয়, উভয়ে সম্পর্ক ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করলে তারা জান্নাতে একত্র হতে পারবে না।
(তাবারানীর আওসাত গ্রন্থে এবং হাকিম নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি সনদ সহীহ।)
(তাবারানীর আওসাত গ্রন্থে এবং হাকিম নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি সনদ সহীহ।)
كتاب الأدب
التَّرْهِيب من التهاجر والتشاحن والتدابر
4204- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تحل الْهِجْرَة فَوق ثَلَاثَة أَيَّام فَإِن التقيا فَسلم أَحدهمَا فَرد الآخر اشْتَركَا فِي الْأجر وَإِن لم يرد برىء هَذَا من الْإِثْم وباء بِهِ الآخر وَأَحْسبهُ قَالَ وَإِن مَاتَا وهما متهاجران لَا يَجْتَمِعَانِ فِي الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد