আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪১৩৩
অধ্যায়ঃ শিষ্টাচার
সালামের ব্যাপক প্রসারের প্রতি অনুপ্রেরণা ও তার ফযীলত এবং যে ব্যক্তি তার সম্মানে দাঁড়ানো কামনা করে, তার প্রতি ভীতি প্রদর্শন
৪১৩৩. হযরত মু'আবিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তাঁর সম্মানের দাঁড়ানো পসন্দ করে, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়।
(আবু দাউদ (র) বিশুদ্ধ সনদে এবং তিরমিযী (র) বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি হাসান।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إفشاء السَّلَام وَمَا جَاءَ فِي فَضله وترهيب الْمَرْء من حب الْقيام لَهُ
4133- وَعَن مُعَاوِيَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أحب أَن يتَمَثَّل لَهُ الرِّجَال قيَاما فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار

رَوَاهُ أَبُو دَاوُد بِإِسْنَاد صَحِيح وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن

হাদীসের ব্যাখ্যা:

একথা স্পষ্ট যে, এই সতর্কবাণীর সম্পর্ক ঐ অবস্থার সাথে, যখন কোন মানুষ নিজে এই কামনা করে এবং এতে আনন্দিত হয় যে, আল্লাহর বান্দারা তার সম্মানের জন্য দাঁড়িয়ে যাক। এটা অহংকারের লক্ষণ, আর অহংকারীদের স্থান হচ্ছে জাহান্নাম যার ব্যাপারে বলা হয়েছে: فَلَبِئۡسَ مَثۡوَی الۡمُتَکَبِّرِیۡن অহংকারীদের স্থান কতইনা নিকৃষ্ট। তবে যদি কোন মানুষ নিজে মোটেই না চায়; কিন্তু অন্যরা ভক্তি-ভালোবাসার আবেগে তার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে এটা সম্পূর্ণ ভিন্ন কথা- অবশ্য রাসূলুল্লাহ (ﷺ) স্বয়ং নিজের জন্য এটাও পছন্দ করতেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান