আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭০৯
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৭০৯. হযরত উবাদা ইবনে সামিত (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি কোন মু'মিনকে হত্যা করে গর্ববোধ করবে, আল্লাহ্ তার কোন নফল-ফরয ইবাদত কবুল করবেন না।
(আবু দাউদ বর্ণিত। এরপর আবু দাউদ (র) খালিদ ইবনে দাহকান থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি ইয়াহইয়া ইবনে ইয়াহ্ইয়া গাসসানীকে রাসূল (ﷺ)-এর বাণী:فاغتبط بقتله এর মর্ম জিজ্ঞেস করলাম। উত্তরে তিনি বললেন, যারা ফিতনাকে কেন্দ্র করে লড়াই করে এবং তাদের কেউ নিহত হওয়ার পর বুঝতে পারে যে, লোকটি সৎপথে ছিল। (এতদসত্ত্বেও যদি সে তাওবা না করে) তখন আল্লাহ তাকে ক্ষমা করবেন না।
الصرف নফল ইবাদত।
العدل ফরয ইবাদত, কারো কারো মতে অন্য অর্থও হতে পারে।
فيمن اخاف أهل المدينة অনুচ্ছেদে ইতিপূর্বে এ পর্যায়ের একটি হাদীস বর্ণিত হয়েছে।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3709- وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قتل مُؤمنا فاغتبط بقتْله لم يقبل الله مِنْهُ صرفا وَلَا عدلا

رَوَاهُ أَبُو دَاوُد ثمَّ روى عَن خَالِد بن دهقان سَأَلت يحيى بن يحيى الغساني عَن قَوْله فاغتبط بقتْله قَالَ الَّذين يُقَاتلُون فِي الْفِتْنَة فَيقْتل أحدهم فَيرى أحدهم أَنه على هدى لَا يسْتَغْفر الله
الصّرْف النَّافِلَة
وَالْعدْل الْفَرِيضَة وَقيل غير ذَلِك وَتقدم فِيمَن أَخَاف أهل الْمَدِينَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান