আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭১০
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৭১০. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, জাহান্নাম থেকে একটি গর্দান কথা বলতে বলতে বেরিয়ে এসে বলবে, আজ আমাকে তিন প্রকার অপরাধীকে ধরার ক্ষমতা দেয়া হয়েছে। তারা হল: ১. জবরদস্তিকারী উদ্ধত, ২. যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শরীক করে এবং ৩. যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে। এরপর সে এদের সবাইকে জড়িয়ে ধরে জাহান্নামের হামরা নামক স্থানে নিক্ষেপ করবে।
(আহমাদ ও বাযযার বর্ণিত। তবে বাযযারের শব্দমালা হলঃ "জাহান্নাম থেকে একটি গর্দান বেরিয়ে আসবে এবং স্পষ্ট ভাষায় কথা বলবে। তার দু'টি চক্ষু হবে এবং সে তা দ্বারা দেখবে এবং এমন মুখ হবে যার দ্বারা সে কথা বলবে। সে বলবে, আমি এ ব্যক্তিকে ধরার জন্য অদিষ্ট হয়েছি, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেছে, যে ব্যক্তি জবরদস্তিকারী উদ্ধত এবং অন্যায়ভাবে হত্যাকারী। সে অপরাপর অপরাধীদের পাঁচশ' বছর পূর্বেই তাদের নিয়ে জাহান্নামে যাবে।"
উভয়ের বর্ণনা সূত্রে আতীয়া উফী নামে একজন বর্ণনাকারী রয়েছেন। তাবারানী দু'টি সনদে বর্ণনা করেন। তবে একটি সনদের রাবীগণ বিশুদ্ধ। আবু সাঈদ (র) থেকে মাওকুফ সনদে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3710- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يخرج عنق من النَّار يتَكَلَّم يَقُول وكلت الْيَوْم بِثَلَاثَة بِكُل جَبَّار عنيد وَمن جعل مَعَ الله إِلَهًا آخر وَمن قتل نفسا بِغَيْر حق فينطوي عَلَيْهِم فيقذفهم فِي حَمْرَاء جَهَنَّم

رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَلَفظه
تخرج عنق من النَّار تَتَكَلَّم بِلِسَان طلق ذلق لَهَا عينان تبصر بهما وَلها لِسَان تَتَكَلَّم بِهِ فَتَقول إِنِّي أمرت بِمن جعل مَعَ الله إِلَهًا آخر وَبِكُل جَبَّار عنيد وبمن قتل نفسا بِغَيْر نفس فتنطلق بهم قبل سَائِر النَّاس بِخَمْسِمِائَة عَام وَفِي إسناديهما عَطِيَّة الْعَوْفِيّ وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا رُوَاة الصَّحِيح وَقد رُوِيَ عَن أبي سعيد من قَوْله مَوْقُوفا عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান