আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭০৮
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৭০৮. হযরত আবূ মূসা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: প্রত্যেহ ভোরে শয়তান তার বাহিনী চারদিকে পাঠায়। সে সন্ধ্যা বেলা বলে, আজ যে ব্যক্তি কোন মুসলিমকে সর্বাধিক লাঞ্ছিত করেছে, (পুরস্কার স্বরূপ) আমি তার মাথায় মুকুট পরিয়ে দেব। তিনি বললেন: তখন একজন আসে, সে বিবরণ পেশ করে যে, আমি এতটুকু চেষ্টা করেছি। ফলে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে। তখন সে (শয়তান) বলে, সম্ভবত সে বিয়ে করে নেবে। পরে আর একজন আসে এবং ঘটনার বিবরণ পেশ করে যে, আমি চেষ্টা করেছি, এমন কি সন্তান তার পিতামাতার নাফরমানী করেছে। সে (শয়তান) বলে। সম্ভবত সে পিতামাতার সাথে সদাচরণ করবে। অপরজন এসে বিবরণ পেশ করে এবং বলেঃ আমি চেষ্টা করে একজনকে মুশরিক বানিয়েছি। তখন সে (ইবলীস) বলে: তুমি, (অর্থাৎ) তুমিই সর্বাধিক শ্রেষ্ঠ পুরস্কার পাবে। অপরজন বিবরণ দিয়ে বলে, আমি চেষ্টা করে একজনকে দিয়ে হত্যা করিয়েছি। তখন সে (ইবলীস) বলেঃ তুমি তুমিই। এরপর সে তাকে মুকুট পরিয়ে দেয়।
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3708- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا أصبح إِبْلِيس بَث جُنُوده فَيَقُول من أخذل الْيَوْم مُسلما ألبسته التَّاج
قَالَ فَيَجِيء هَذَا فَيَقُول لم أزل بِهِ حَتَّى طلق امْرَأَته فَيَقُول يُوشك أَن يتَزَوَّج وَيَجِيء لهَذَا فَيَقُول لم أزل بِهِ حَتَّى عق وَالِديهِ فَيَقُول يُوشك أَن يَبرهُمَا وَيَجِيء هَذَا فَيَقُول لم أزل بِهِ حَتَّى أشرك فَيَقُول أَنْت أَنْت وَيَجِيء هَذَا فَيَقُول لم أزل بِهِ حَتَّى قتل فَيَقُول أَنْت أَنْت ويلبسه التَّاج
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه