আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭০৭
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৭০৭. তাবারানী (ব) হযরত ইবন মাসউদ (রা) সূত্রে রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: কিয়ামতের দিন হত্যাকারীকে নিয়ে এমন অবস্থায় নিহত ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে যে, তার শিরা থেকে রক্ত ঝরতে থাকবে। সে বলবে: হে আমার প্রতিপালক! আপনি তাকে জিজ্ঞেস করুন, সে কি কারণে আমাকে হত্যা করেছিল? আল্লাহ্ তাকে জিজ্ঞেস করবেন: তুমি কি অপরাধে তাকে হত্যা করছিলে? সে (হত্যাকারী) বলবেঃ অমুক ব্যক্তির সম্মানার্থে আমি তাকে হত্যা করেছি। বলা হবে, ইযযত তো একমাত্র আল্লাহরই জন্য।
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3707- وَرَوَاهُ فِيهِ أَيْضا من حَدِيث ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَجِيء الْمَقْتُول آخِذا قَاتله وأوداجه تشخب دَمًا عِنْد ذِي الْعِزَّة فَيَقُول يَا رب سل هَذَا فيمَ قتلني فَيَقُول فيمَ قتلته قَالَ قتلته لتَكون الْعِزَّة لفُلَان
قيل هِيَ لله
قيل هِيَ لله