আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭০৬
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৭০৬. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। একদা এক ব্যক্তি তার নিকট জিজ্ঞেস করল, হে আবুল আব্বাস! হত্যাকারীর তাওবা কি (আল্লাহর কাছে) গ্রহণযোগ্য? ইবনে আব্বাস (রা) আশ্চর্যান্বিত হয়ে বললেনঃ তুমি কী বললে? লোকটি প্রশ্নটি পুনরাবৃত্তি করল। তিনি বললেন: তুমি কী বললে? একথাটি সে দুইবার অথবা তিনবার পুনরুক্তি করে। তখন হযরত ইবনে আব্বাস (রা) বলেন, আমি তোমাদের নবী (ﷺ)-কে বলতে শুনেছি। নিহত ব্যক্তি তার এক হাতে (তার) খণ্ডিত মস্তক এবং অন্য হাতে হত্যাকারীকে এ অবস্থায় আরশের কাছে নিয়ে আসবে যে, তার শিরা থেকে রক্ত ঝরছে। নিহত ব্যক্তি আল্লাহর নিকট এই বলে আভিযোগ করবে, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। তখন আল্লাহ্ হত্যাকারীকে বললেনঃ তুমি ধ্বংস হও এবং তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান ও তাবারানীর আওসাত গ্রন্থে নিজ শব্দে বর্ণিত এবং তার রাবীদের বর্ণনা বিশুদ্ধ।)
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান ও তাবারানীর আওসাত গ্রন্থে নিজ শব্দে বর্ণিত এবং তার রাবীদের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3706- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَنه سَأَلَهُ سَائل فَقَالَ يَا أَبَا الْعَبَّاس هَل للْقَاتِل من تَوْبَة فَقَالَ ابْن عَبَّاس كالمعجب من شَأْنه مَاذَا تَقول فَأَعَادَ عَلَيْهِ مَسْأَلته فَقَالَ مَاذَا
تَقول مرَّتَيْنِ أَو ثَلَاثًا
قَالَ ابْن عَبَّاس سَمِعت نَبِيكُم صلى الله عَلَيْهِ وَسلم يَقُول يَأْتِي الْمَقْتُول مُتَعَلقا رَأسه بِإِحْدَى يَدَيْهِ متلببا قَاتله بِالْيَدِ الْأُخْرَى تشخب أوداجه دَمًا حَتَّى يَأْتِي بِهِ الْعَرْش فَيَقُول الْمَقْتُول لرب الْعَالمين هَذَا قتلني فَيَقُول الله عز وَجل للْقَاتِل تعست وَيذْهب بِهِ إِلَى النَّار
رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته رُوَاة الصَّحِيح وَاللَّفْظ لَهُ