আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭০৫
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৭০৫. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি: কারো মুশরিক হিসেবে মৃত্যুবরণ করা অথবা স্বেচ্ছায় কোন মু'মিন ব্যক্তিকে হত্যা করার অপরাধ ব্যতীত আশা করা যায় যে, আল্লাহ্ তা'আলা তার যাবতীয় পাপ ক্ষমা করে দেবেন।
(আবূ দাউদ (র) ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও হাকিম বর্ণিত। হাকিম বলেন: হাদীসটির সনদ সহীহ্।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3705- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كل ذَنْب عَسى الله أَن يغفره إِلَّا الرجل يَمُوت مُشْركًا أَو يقتل مُؤمنا مُتَعَمدا

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান