আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬১৩
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬১৩. হযরত আসমা বিনত ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি মদপান করে, আল্লাহ্ তা'আলা তার প্রতি চল্লিশ দিন পর্যন্ত অসন্তুষ্ট থাকেন। এ অবস্থায় মারা গেলে সে কাফির অবস্থায় মারা যাবে। যদি সে তাওবা করে, আল্লাহ্ তা'আলা তার তাওবা কবুল করবেন। এরপরও যদি সে মদ পান করে, তাকে 'তীনাতুল খাবাল' থেকে পান করানো আল্লাহর হক হয়ে দাঁড়ায়। বলা হলঃ ইয়া রাসুলাল্লাহ! 'তীনাতুল খাবাল' কি? তিনি বললেন: জাহান্নামীদের (শরীর থেকে নির্গত) পুজ।
(আহমাদ উত্তম সনদ সূত্রে এবং আহমাদ, বাযযার ও তাবারানী আবূ যার (রা) থেকে উত্তম সনদে বর্ণনা করেন।)
(আহমাদ উত্তম সনদ সূত্রে এবং আহমাদ, বাযযার ও তাবারানী আবূ যার (রা) থেকে উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3613- وَعَن أَسمَاء بنت يزِيد رَضِي الله عَنْهَا أَنَّهَا سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من شرب الْخمر لم يرض الله عَنهُ أَرْبَعِينَ لَيْلَة فَإِن مَاتَ مَاتَ كَافِرًا وَإِن تَابَ تَابَ الله عَلَيْهِ فَإِن عَاد كَانَ حَقه على الله أَن يسْقِيه من طِينَة الخبال
قيل يَا رَسُول الله وَمَا طِينَة الخبال قَالَ صديد أهل النَّار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَرَوَاهُ أَحْمد أَيْضا وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ من حَدِيث أبي ذَر بِإِسْنَاد حسن
قيل يَا رَسُول الله وَمَا طِينَة الخبال قَالَ صديد أهل النَّار
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَرَوَاهُ أَحْمد أَيْضا وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ من حَدِيث أبي ذَر بِإِسْنَاد حسن