আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬১২
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬১২. হযরত ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: প্রত্যেক নেশাযুক্ত বস্তুই মদ এবং সকল নেশাযুক্ত বস্তুই হারাম। যে ব্যক্তি নেশাযুক্ত বস্তু পান করবে, তার চল্লিশ দিনের সালাত বিনষ্ট করা হবে। যদি সে তাওবা করে, আল্লাহ্ তা'আলা তার তাওবা কবুল করবেন। যদি সে চতুর্থবারের মত মদপান করে, তাকে 'তীনাতুল খাবাল' থেকে পান করানো আল্লাহর হক হয়ে দাঁড়ায়। বলা হলঃ ইয়া রাসূলাল্লাহ্! 'তীনাতুল খাবাল' কি? তিনি বললেন: জাহান্নামীদের পুঁজ। যে ব্যক্তি তুচ্ছ জ্ঞান করে তা পান করে এবং হারাম থেকে হালাল নির্বাচন করে নিতে না পারে, তাকে 'তীনাতুল খাবাল' থেকে পান করানো আল্লাহর হক হয়ে দাঁড়ায়।
(আবু দাউদ বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3612 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كل مخمر خمر وكل مُسكر حرَام وَمن شرب مُسكرا بخست صلَاته أَرْبَعِينَ صباحا فَإِن تَابَ تَابَ الله عَلَيْهِ فَإِن عَاد الرَّابِعَة كَانَ حَقًا على الله أَن يسْقِيه من طِينَة الخبال
قيل وَمَا طِينَة الخبال يَا رَسُول الله قَالَ صديد أهل النَّار وَمن سقَاهُ صَغِيرا لَا يعرف حَلَاله من حرَامه كَانَ حَقًا على الله أَن يسْقِيه من طِينَة الخبال

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান