আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬১৪
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬১৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মদপান করে, আল্লাহ্ তা'আলা তার প্রতি চল্লিশ দিন অসন্তুষ্ট থাকেন। সে কি একথা জানে যে, হয়ত সে রাতেই মৃত্যু হতে পারে। যদি সে পুনরায় মদ পান করে, তবে আল্লাহ্ তার প্রতি চল্লিশ দিন অসন্তুষ্ট থাকেন। সে কি একথা জানে যে, হয়ত সে রাতেই তার মৃত্যু হতে পারে। সে পুনরায় এ কাজ করলে আল্লাহ তা'আলা তার প্রতি চল্লিশ দিন অসন্তুষ্ট থাকেন। এ সব মিলিয়ে একশ' বিশ হলো। এরপর পুনরায় সে মদপান করলে সে 'রাদগাতুল খাবাল'-এ থাকবে। বলা হল: 'রাদগাতুল খাবাল' কি? তিনি বললেন, জাহান্নামীদের ঘাম ও তাদের পুঁজ।
(ইস্পাহানী বর্ণিত। উক্ত বর্ণনায় ইসমাঈল ইবনে আয়্যাশ নামে এমন এক ব্যক্তি রয়েছেন, যার অবস্থা আমার জানা নেই।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3614- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من شرب الْخمر سخط الله عَلَيْهِ أَرْبَعِينَ صباحا وَمَا يدريه لَعَلَّ منيته تكون فِي تِلْكَ اللَّيَالِي فَإِن عَاد سخط الله عَلَيْهِ أَرْبَعِينَ صباحا وَمَا يدريه لَعَلَّ منيته تكون فِي تِلْكَ اللَّيَالِي فَإِن عَاد سخط الله عَلَيْهِ أَرْبَعِينَ صباحا فَهَذِهِ عشرُون وَمِائَة لَيْلَة فَإِن عَاد فَهُوَ فِي ردغة الخبال
قيل وَمَا ردغة الخبال قَالَ عرق أهل النَّار وصديدهم

رَوَاهُ الْأَصْبَهَانِيّ وَفِيه إِسْمَاعِيل بن عَيَّاش وَمن لَا يحضرني حَاله
tahqiqতাহকীক:তাহকীক চলমান