আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬১০
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬১০. নাসাঈ শরীফের এক বর্ণনায় আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেছেন: যে ব্যক্তি মদপান করবে এবং তা তার পেটে থাকাকালীন তার সাত ওয়াক্ত সালাত কবুল করা হবে না। যদি সে এ অবস্থায় মারা যায়, তবে সে কাফির অবস্থায় মারা যাবে। আর যদি শরী'আতের ফরয কাজের ব্যাপারে তা জ্ঞান ও বুদ্ধিমত্তা বিদূরিত হয়ে যায়।
অপর এক বর্ণনায় আছে, তিনি বলেছেন: কুরআন থেকে (বুদ্ধিমত্তা) উঠে গেলে) তার চল্লিশ দিনের সালাত কবুল করা হবেনা। আর এ অবস্থায় যদি সে মারা যায় তবে সে কাফির অবস্থায় মারা যাবে।
অপর এক বর্ণনায় আছে, তিনি বলেছেন: কুরআন থেকে (বুদ্ধিমত্তা) উঠে গেলে) তার চল্লিশ দিনের সালাত কবুল করা হবেনা। আর এ অবস্থায় যদি সে মারা যায় তবে সে কাফির অবস্থায় মারা যাবে।
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3610- وَفِي رِوَايَة للنسائي عَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من شرب الْخمر فَجَعلهَا فِي بَطْنه لم تقبل مِنْهُ صَلَاة سبعا وَإِن مَاتَ فِيهَا مَاتَ كَافِرًا فَإِن أذهبت عقله عَن شَيْء من الْفَرَائِض وَفِي رِوَايَة عَن الْقُرْآن لم تقبل مِنْهُ صَلَاة أَرْبَعِينَ يَوْمًا وَإِن مَاتَ فِيهَا مَاتَ كَافِرًا