আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬০৯
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬০৯. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মদপান করে, আল্লাহ্ তার চল্লিশ দিনের সালাত কবুল করেন না। যদি সে তাওবা করে, তবে আল্লাহ তার তাওবা কবুল করেন। যদি সে পুনরায় মদপান করে, তখনও চল্লিশ দিনের সালাত কবুল করা হবে না। তবে হাঁ, তাওবা করলে, আল্লাহ তা কবুল করবেন। এরপর পুনরায় মদপান করলে তার চল্লিশ দিনের সালাত কবুল করা হবে না। তবে হাঁ, তাওবা করলে, আল্লাহ তা কবুল করবেন। এভাবে চতুর্থবারে মদপান করলে তার চল্লিশ দিনের সালাত কবুল করা হবে না। তখন যদি তাওবা করে সে তাওবা আল্লাহ্ কবুল করবেন না। আল্লাহ্ তার প্রতি ক্ষুদ্ধ হবেন এবং তাকে 'নাহরুল খাবাল' থেকে পান করাবেন। বলা হলঃ হে আবু আবদুর রহমান। 'নাহরুল খাবাল' কি? তিনি বললেন, জাহান্নামীদের পুঁজের একটি প্রবাহিত নদী।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান এবং হাকিম। তিনি বলেন, হাদীসটির সনদ সূত্র বিশুদ্ধ। নাসাঈ (র) নিজ শব্দে মাওকুফ সনদ সূত্রে সংক্ষেপে বর্ণনা করেন। "যে ব্যক্তি মদ পান করে অথচ তাতে সে নেশাগ্রস্ত না হওয়া সত্ত্বেও মদ তার মুখে অথবা বলেছেন: তার শিরায় প্রবাহ থাকাকালীন তার কোন সালাত কবুল করা হবে না। আর এ অবস্থায় তার মৃত্যু হলে, সে কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। কেউ যদি মদপান করে নেশাগ্রস্ত হয়ে পড়ে, তার চল্লিশ দিনের সালাত কবুল করা হবে না। আর এ অবস্থায় সে মারা গেলে সে কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে"।)

كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3609- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من شرب الْخمر لم تقبل لَهُ صَلَاة أَرْبَعِينَ صباحا فَإِن تَابَ تَابَ الله عَلَيْهِ فَإِن عَاد لم تقبل لَهُ صَلَاة أَرْبَعِينَ صباحا فَإِن تَابَ تَابَ الله عَلَيْهِ فَإِن عَاد لم تقبل لَهُ صَلَاة أَرْبَعِينَ صباحا فَإِن تَابَ تَابَ الله عَلَيْهِ فَإِن عَاد فِي الرَّابِعَة لم تقبل لَهُ صَلَاة أَرْبَعِينَ صباحا فَإِن تَابَ لم يتب الله عَلَيْهِ وَغَضب الله عَلَيْهِ وسقاه من نهر الخبال
قيل يَا أَبَا عبد الرَّحْمَن وَمَا نهر الخبال قَالَ نهر يجْرِي من صديد أهل النَّار
رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ النَّسَائِيّ مَوْقُوفا عَلَيْهِ مُخْتَصرا
وَلَفظه من شرب الْخمر فَلم ينتش لم تقبل لَهُ صَلَاة مَا دَامَ فِي جَوْفه أَو عروقه مِنْهَا شَيْء وَإِن مَاتَ مَاتَ كَافِرًا وَإِن انتشى لم تقبل مِنْهُ صَلَاة أَرْبَعِينَ يَوْمًا وَإِن مَاتَ فِيهَا مَاتَ كَافِرًا