আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬০৬
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬০৬. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমার উম্মাতের যে ব্যক্তি মদপানরত অবস্থায় মৃত্যবরণ করবে, আল্লাহ্ তা'আলা তার জন্য জান্নাতের শরাব হারাম করে দেবেন। আমার উম্মাতের যে ব্যক্তি (পুরুষ) সোনার অলংকার পরা অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ্ তা'আলা তার জন্য জান্নাতের পোশাক হারাম করে দেবেন।
(আহমাদ ও তাবারানী বর্ণিত। তবে আহমাদের বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(আহমাদ ও তাবারানী বর্ণিত। তবে আহমাদের বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3606- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من مَاتَ من أمتِي وَهُوَ يشرب الْخمر حرم الله عَلَيْهِ شربهَا فِي الْجنَّة وَمن مَاتَ من أمتِي وَهُوَ يتحلى الذَّهَب حرم الله عَلَيْهِ لِبَاسه فِي الْجنَّة
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ ورواة أَحْمد ثِقَات
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ ورواة أَحْمد ثِقَات