আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬০৫
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬০৫. হযরত ইমরান ইবনে হুসায়ন (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) এই উম্মাতের লাঞ্ছনা, আকৃতি বদলে যাওয়া ও পাথরের বৃষ্টি হওয়া সম্পর্কে বলেছেন। এক সাহাবী বলেলেন: ইয়া রাসূলাল্লাহ্। এরূপ কখন হবে? তিনি বললেন: যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে এবং (ব্যাপাকভাবে) মদপান করা হবে।
(ইমাম তিরমিযী (র) আবদুল্লাহ ইবনে আবদুল কুদ্দুস (র) থেকে বর্ণনা করেন। তিনি একজন বিশ্বস্ত রাবী।
ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব। তবে হাদীসটি আমাশ থেকে আবদুর রহমান। ইবনে সাবিত সূত্রে মুরসাল সনদে বর্ণিত।)

كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3605- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فِي هَذِه الْأمة خسف ومسخ وَقذف قَالَ رجل من الْمُسلمين يَا رَسُول الله مَتى ذَلِك قَالَ إِذا ظَهرت القيان وَالْمَعَازِف وشربت الْخُمُور
رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة عبد الله بن عبد القدوس وَقد وثق وَقَالَ حَدِيث غَرِيب وَقد رُوِيَ عَن الْأَعْمَش عَن عبد الرَّحْمَن بن سابط مُرْسلا
رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة عبد الله بن عبد القدوس وَقد وثق وَقَالَ حَدِيث غَرِيب وَقد رُوِيَ عَن الْأَعْمَش عَن عبد الرَّحْمَن بن سابط مُرْسلا