আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬০৪
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬০৪. হযরত আবু মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন: আমার উম্মাতের কিছু সংখ্যক লোক অন্য নাম দিয়ে মদপান করবে এবং সর্বদা তারা তাদের মাথার নিকট বাদ্যযন্ত্র ও গায়িকা রাখবে, আল্লাহ এদের নিয়ে যমীন ধসিয়ে দেবেন এবং এদের কতককে বানর ও শূকরে রূপান্তরিত করবেন।
(ইবনে মাজা ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
(ইবনে মাজা ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3604- وَعَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول يشرب نَاس من أمتِي الْخمر يسمونها بِغَيْر اسْمهَا يضْرب على رؤوسهم بالمعازف والقينات يخسف الله بهم الأَرْض وَيجْعَل مِنْهُم القردة والخنازير
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه