আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬০৩
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬০৩. হযরত উবাদা ইবনে সামিত (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যাঁর হাতে আমার জীবন, তাঁর শপথ! আমার উম্মাতের কিছু সংখ্যক লোক হালালকে হারাম মনে করে, গায়িকাদের পৃষ্ঠপোষকতা করে, মদপান করে, সুদ খেয়ে এবং রেশমী বস্ত্র পরিধান করার মাধ্যমে জীবন অতিবাহিত করবে।
(ইমাম আহমাদ (র)-এর পুত্র আবদুল্লাহ্ থেকে বর্ণিত। অনুরূপ একটি হাদীস উমামা (রা) থেকে আগে বর্ণিত হয়েছে।)
(ইমাম আহমাদ (র)-এর পুত্র আবদুল্লাহ্ থেকে বর্ণিত। অনুরূপ একটি হাদীস উমামা (রা) থেকে আগে বর্ণিত হয়েছে।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3603- وَرُوِيَ عَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ ليبيتن أنَاس من أمتِي على أشر وبطر وَلعب وَلَهو فيصبحوا قردة وَخَنَازِير باستحلالهم الْمَحَارِم واتخاذهم الْقَيْنَات وشربهم الْخمر وبأكلهم الرِّبَا ولبسهم الْحَرِير
رَوَاهُ عبد الله ابْن الإِمَام أَحْمد فِي رِوَايَة وَتقدم حَدِيث أبي أُمَامَة فِي مَعْنَاهُ
رَوَاهُ عبد الله ابْن الإِمَام أَحْمد فِي رِوَايَة وَتقدم حَدِيث أبي أُمَامَة فِي مَعْنَاهُ